https://www.voiceofpeople24.com/

4777

politics

নিজস্ব মব ছাড়া একটি আঘাতও মাটিতে পড়বে না: মাহফুজ আলম

প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬ ১০:৩৮

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘জুলাই’ এখন আদর্শিকভাবে বিভক্ত। এ কারণে ডানপন্থি ও অ-ডানপন্থিদের জন্য আলাদা সংগঠন গড়ে উঠবে এবং এক পক্ষের সংগঠনে অন্য পক্ষের স্থান হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার নিজের ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে। ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। অ-ডানপন্থিদের জুলাই সংগঠনে ডানপন্থিরা জায়গা পাবেন না।’

তিনি আরও লেখেন, ডান-বাম বিভাজনের বাইরে অবস্থান নিতে চাওয়া ব্যক্তিদেরও দ্রুত নিজেদের অবস্থান নির্ধারণ করা উচিত। একই পোস্টে তিনি বলেন, ‘দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না।’

২০২৫ সালের ১০ ডিসেম্বর মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। একই দিনে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। ছাত্র প্রতিনিধিদের একজন হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।