সালমান শাহ হত্যায় ডনের জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে তার হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য তিনি গোপন করেছেন বলেও দাবি করেছে সংস্থাটি।