https://www.voiceofpeople24.com/

5146

sports

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৯ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫১

 

মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান।  সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পারফরম্যান্সও নজর কেড়েছে।

জাতীয় দলে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলা খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকে জায়গা করে নেবেন তিনি।

সুলিভানের অন্তর্ভুক্তির বিপরীতে সবচেয়ে বড় খবর পুলিসিচের অনুপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন এসি মিলানের এই ফরোয়ার্ড। বিশ্বকাপের পর নতুন চক্রের প্রথম স্কোয়াডে তাকে রাখেননি পচেত্তিনো। তবে শুধু পুলিসিচই নন, বিশ্বকাপের দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার নেই।

ওয়েস্টন ম্যাককেনিও স্কোয়াডে জায়গা পাননি। চোট ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অনুপস্থিত। অন্যদিকে বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইউনুস মুসাহ।

সামনে যুক্তরাষ্ট্রের চারটি প্রীতি ম্যাচপেরু, চিলি, মেক্সিকো কানাডার বিপক্ষে। এসব ম্যাচে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের জন্য দলের ভিত্তি গড়ে তুলতে চান পচেত্তিনো। এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও এই পরিকল্পনার একটি অংশ।