https://www.voiceofpeople24.com/

5418

whole-country

রাশিয়ায় যুদ্ধে নেমে বাংলাদেশি সাগরের মৃত্যু

প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬ ১৫:০৮

 

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমে মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে চলতি বছরের মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার।

গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের এক সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার। নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে।