https://www.voiceofpeople24.com/

5268

politics

জিয়া মঞ্চের ৩৩ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১০


জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর যুব দলের সাবেক সহ-সভাপতি মালেক আহমদ। সিলেট মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে ও সৈয়দ রাজনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক কায়সার আহমদ। যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসিম সুমন, বাসিত, লিটন, রুমেল, মুরাদ ও মহানগর কৃষক দলের অন্যতম সদস্য এবং মহানগর জিয়া মঞ্চের যুগ্ম সম্পাদক জাফর খান, কোতোয়ালি থানা জিয়া মঞ্চের আহ্বায়ক জুনেল আহমদ, সিলেট জেলা জুলাইযুদ্ধা’র সদস্য সচিব আব্দুল মতিন এবং সিলেট জিয়া মঞ্চের থানা কমিটি ও মহানগরের নেতৃবৃদ্ধ উপস্থিত ছিলেন।