https://www.voiceofpeople24.com/

5266

sports

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৩

 

 

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে বাদ রেখেই এই দল তৈরি করা হয়েছে। ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার তালিয়া ম্যাকগ্রা।

ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে আগামী ৯ থেকে ১৪ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। এই সিরিজ শেষেই সিডনিতে ১৮ থেকে ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অজি নারী দল। কিউইদের বিপক্ষে সেই টি-টোয়েন্টি সিরিজে মলিনেক্স ও হ্যামিল্টন দুজনেই চোট কাটিয়ে ফিট হয়ে উঠবেন বলে আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।