https://www.voiceofpeople24.com/

5261

whole-country

রাজধানীতে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪০ জন আটক: ডিএমপি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:১২

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ ‘সক্রিয় সদস্যকে’ আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

 

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় এই অভিযান চালানো হয়। আটক ৪০ ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্র, মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।