https://www.voiceofpeople24.com/
5251
whole-country
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৬
সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধা বাড়াতে সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা ও পাথর আমদানির সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এই বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু করতে দুই দেশের ব্যবসায়ী নেতারা একমত হয়েছেন।
ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ অ্যান্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সঙ্গে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়েছে।