https://www.voiceofpeople24.com/

5253

sports

এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠল বাংলাদেশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৩

 

এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়। র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। 

 

নাগোয়ায় টানা বৃষ্টির কারণে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব বাধাগ্রস্ত হচ্ছে। গতকাল দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। মঙ্গলবার সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার উপযোগী না হওয়ায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের আগেই বাতিল করা হয়। আগামী ১ অক্টোবর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।