https://www.voiceofpeople24.com/
5339
international
প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৬ ১৫:৫০
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম অধ্যুষিত একটি কলোনিতে দীর্ঘদিন ধরে খাবার পানি সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন সমীরুল ইসলাম। এতে তিনি বিষয়টিকে কেবল নাগরিক পরিষেবার সংকট নয়, বরং মৌলিক মানবাধিকার ও জনস্বাস্থ্যের গুরুতর সমস্যা হিসেবে তুলে ধরেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনিতে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। তাদের অধিকাংশই মুসলিম। গত ২৯ জুলাই থেকে সেখানে নিয়মিত কলের পানির সরবরাহ বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাসিন্দারা অভিযোগ করেছেন, পানির সংকট মোকাবিলায় স্থানীয়ভাবে ট্যাংকারের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। ফলে তাদের অনিয়মিতভাবে পাওয়া পানি কিংবা গঙ্গার পানির ওপর নির্ভর করতে হচ্ছে। কিছু পরিবারকে পানি কিনেও দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধানকে লেখা চিঠিতে সমীরুল ইসলাম অভিযোগ করেছেন, ‘বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার জ্যোতি নগর কলোনিতে পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেখানকার বাসিন্দারা মুসলমান এবং তাদের বিজেপির তথাকথিত ভোটব্যাঙ্কের অংশ বলে গণ্য করা হয় না।’
তৃণমূলের এই সাংসদ সাংসদ পরিস্থিতিটিকে মৌলিক মানবাধিকারের বিষয় হিসেবে বর্ণনা করেছেন এবং যুক্তি দিয়েছেন যে, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানীয় জলের অভাবকে শুধুমাত্র নাগরিক পরিষেবার বিষয় হিসেবে গণ্য করা যায় না।