https://www.voiceofpeople24.com/
5276
sports
প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬ ১১:৫৬
তুরস্কের বিপক্ষে বেলজিয়ামের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে নতুন করে আলো কেড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার। তার দুর্দান্ত পারফরম্যান্সে তুরস্ককে সহজেই হারিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে রেড ডেভিলরা। বেলজিয়ামের লিয়েজের মোরিস দুফ্রাসন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বেলজিয়ামের খেলার নিয়ন্ত্রণ ছিল ডি ব্রুইনার হাতে। শুরু থেকেই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। পাশাপাশি রেড ডেভিলদের আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করেন তিনি।