https://www.voiceofpeople24.com/

5526

sylhet

বালাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জন

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬ ২২:২১

 

বালাগঞ্জ (সিলেট) থেকে সংবাদদাতা : বালাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম আলিম (২০) নামে এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনাস্থলে নিহত সাইফুল ইসলাম আলিম স্থানীয় রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলের। এ ঘটনায় আরোহী আরও ২জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, একই গ্রামের আনসার আলীর ছেলে রাফি আহমদ (২০) ও আব্দুল ওয়াহাবের ছেলে ওয়েছ আহমদ (১৮)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় বালাগঞ্জ সদর ইউনিয়নের বির্ত্তনীয় গ্রামের পাশে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ ঘটনা ঘটেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও বালাগঞ্জ থানা পুলিশের সূত্রে জানা গেছে, মোটরসাইকের আরোহীরা স্থানীয় সিরিয়া থেকে রিফাতপুর তাদের গ্রামে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের আব্দুল মুনিম জানান, ঘটনার পরপর এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম আলিমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আহত দুজনকে পৃথক দু’টি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম আলিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।