https://www.voiceofpeople24.com/

5335

sports

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬ ২০:৩৪


সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সূচনা করেন সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট শারুখ আহমদ শাক্কু।
উদ্বোধনী পর্ব শেষে আয়োজিত প্রতিযোগিতার প্রথম দিনে খেলায় অংশ নেন ক্লাব সদস্য ওমর ওসমান ও এ কে এম মামুনুর রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম. আব্দুল্লাহ, পরিচালক, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগের দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ক্রীড়া বিভাগের পরিচালক যীশু দেব, সাংস্কৃতিক বিভাগের পরিচালক তানজিনা মুমিন আহমেদ এবং আপ্যায়ন বিভাগের পরিচালক জুম্মা আব্বাস রাজু। এছাড়াও ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি