https://www.voiceofpeople24.com/

5177

sports

কাবাডিতে দুই রোমাঞ্চকর জয় বাংলাদেশের

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৬

প্রায় দুই দশক পর এশিয়ান গেমসে পদক জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশের পুরুষ কাবাডি দল। কাল জাপানের সঙ্গে জিতলেই পুনরুদ্ধার হবে পদক। সোমবার আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে যাত্রা শুরু করে লাল সবুজের ছেলেরা। বিকালে তীব্রপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারিয়ে দেয় বাংলাদেশ। এই জয়ে ২০২৩  ২০২২ এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে হারের প্রতিশোধ নিলো বাংলাদেশ।|

এই জয় বাংলাদেশের জন্য এক ধরনের প্রতিশোধও বটে। ২০১৮ সালের এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালে চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের আসরে এই দুই দল মুখোমুখি হয়নি। ফলে সোমবারের ম্যাচটি ছিল আট বছর পর এশিয়ান গেমসে তাদের প্রথম সাক্ষাৎ।

বাংলাদেশ মঙ্গলবার জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ এবং বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে। ‘গ্রুপ এ’ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।