https://www.voiceofpeople24.com/
4988
sylhet
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩১
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে আজ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল- বাদ জোহর থেকে হযরত শাহপরাণ (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক্ষ-শিক্ষার্থীদের পক্ষ থেকে খতমে কোরআন ও বাদ আছর হযরত শাহজালাল রহ: মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল পরে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করে জিয়ারত শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ গ্রহণ করেন লেখক আব্দুল মালিক এডভোকেট, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফেরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, কণ্ঠশিল্পী তুহিন আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুস সোবহান, এম.এ আলী জালালাবাদী, হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মাওলানা হাবিব উল্লাহ, আমিরুল হোসেন চৌধুরী, ওয়াহিদুর রহমান, শ্রমিক নেতা আবাজ আহমদ, মাওলানা দিলওয়ার হোসেন, হাবিবুর রহমান, দিলওয়ার হোসেন, হোসাইন আহমদ সিরাজ, নুরুল ইসলাম, আব্দুল খালিক, ইসহাক মিয়া, জাহেদ আহমদ প্রমুখ।
বঙ্গবীর ওসমানী, তাঁর মাতা-পিতা, ভাই-বোন সহ ৭১ এর সকল শহীদানদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন শাহপরাণ (রহ.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা শামসুল ইসলাম ভাদেশ্বরী।
কর্মসূচিতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও মরহুমের হিতাকাঙ্খী, শুভাকাঙ্খী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করায় বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি