https://www.voiceofpeople24.com/
5524
politics
প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬ ২০:৫০
ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সাথে লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করতো। এখন জামায়াত ভারতকে আওয়ামী লীগের মতো তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। যে কারণে জামায়াতের শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে গোপনে বৈঠক করছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজের সময় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের জান্নাতের টিকিট বিক্রি মানুষ আর গ্রহণ করেনি। জাতীয় নির্বাচনে তারা সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে ব্যর্থ হয়েছে।