https://www.voiceofpeople24.com/

5506

politics

বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬ ২২:১৬

 

 

 

গোলাপগঞ্জ (সিলেট) থেকে  সংবাদদাতাঃ গোলাপগঞ্জে ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে জামায়েত ইসলামী গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর উপজেলা সদরের নূর ম্যানশনের সামনে গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি কাজী শাহিদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন।তিনি তার বক্তব্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পল্টন ট্রেজেডিতে শহীদদের হত্যার বিচারের দাবি জানান।তিনি আরো বলেন, এ হত্যার বিচার না হওয়াই ফ্যাসিবাদী আওয়ামী লীগের উত্থান ঘটেছিল । অবিলম্বে পল্টন ট্রেজি ও জুলাই শহীদদের হত্যার বিচার করে জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে হবে। 

গোলাপগঞ্জ পৌর জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সমাবেশে বক্তব্য গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির,সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর আহমদ চৌধুরী, সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ পূর্ব শিবিরের সভাপতি তোফায়েল আহমদ প্রমুখ। সমাবেশ শেষে ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের খুনিদের বিচারের দাবিতে উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।