https://www.voiceofpeople24.com/
5498
sylhet
প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬ ২১:১৬
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটে ব্যবসায়ী ও যুবদল নেতা বদরুল আলম হত্যা মামলার এজাহারনামীয় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এর সিপিসি-৩ সুনামগঞ্জের সহযোগিতা নিয়ে গত সোমবার সুনামগঞ্জের দিরাই থানাধীন জগদল ইউনিয়নের পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেফতার দুজন হলেন- গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রামের মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (৩৬) এবং আব্দুল হামিদের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)। আলোচিত এ ঘটনার দায়েরকৃত মামলায় দশ আসামির মধ্যে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মামুন ৪ নাম্বার এবং সুয়াইবুর ৬ নাম্বার আসামি। আর সাত নাম্বার আসামি আমিনুরকে ঘটনার পরদিনই পুলিশ গ্রেফতার করেছিল; অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
নিহত বদরুল আলম গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি বালুর ব্যবসা ও গরুর খামার পরিচালনা করতেন তিনি।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গুরাগ্রামে সোনা মিয়ার বাড়ির সামনে বদরুল আলমের (৩২) মোটরসাইকেলের গতিরোধ করেন প্রতিপক্ষের লোকজন। এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।