https://www.voiceofpeople24.com/

5493

whole-country

মোংলা বন্দরে ১২০০ টন কয়লা নিয়ে ডুবে গেল কার্গো জাহাজ

প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬ ১৬:৩৮

মোংলা বন্দরের পশুর নদীতে এক হাজার ২০০ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

 

 

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজটি ডুবে যায়।

 

 

 

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল এমভি ফুলবাড়ী। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এমভি ফুলবাড়ীকে ধাক্কা দেয়। এতে কয়লাবোঝাই জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।