https://www.voiceofpeople24.com/
5475
whole-country
প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬ ১৮:৪১
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ আজ ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের (আকবেট) ডোরস্টেপ লার্নিং প্রোগ্রাম (DLP) পরিদর্শন করেন। এ সময় তিনি শিশু ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাজের প্রশংসা করে সবাইকে উৎসাহিত করেন।
পরিদর্শনকালে কাউন্সিলর মোস্তাক আহমেদ শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে আকবেটের উদ্যোগ ও সংশ্লিষ্ট সবার নিষ্ঠার প্রশংসা করেন। তিনি শিশু ও শিক্ষকদের এই ভালো কাজ অব্যাহত রাখার আহ্বান জানান এবং সবার ভবিষ্যৎ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানান।
এ সময় তিনি ডোরস্টেপ লার্নিং প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ডোরস্টেপ লার্নিং প্রোগ্রামের মাধ্যমে গৃহশ্রমে নিয়োজিত ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশুদের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে আকবেট