https://www.voiceofpeople24.com/

5478

sports

১৩ বছর পর ফিরছেন মরিনহো

প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬ ১৯:৫৭

 

এল ক্লাসিকোয় আবারও মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তারকাখচিত দুই দলের লড়াইয়ে এবার বিশেষ আকর্ষণ লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি হওয়া। একই সঙ্গে দীর্ঘ ১৩ বছর পর লা লিগার এই মহারণে ফিরছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। বার্সেলোনার বিপক্ষে তার প্রত্যাবর্তন ঘিরে পুরোনো প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে যোগ হয়েছে নতুন উত্তেজনা।

ক্যাম্প ন্যু'তে মরিনহোর প্রথম এল ক্লাসিকোর স্মৃতি এখনো ভুলতে পারেননি সমর্থকেরা। ২০১০ সালের নভেম্বরের সেই ম্যাচে পেপ গার্দিওলার বার্সেলোনা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল মরিনহোর রিয়াল মাদ্রিদকে। বার্সার সমর্থকদের জন্য যা মধুরস্মৃতি রিয়ালের জন্য তা বেদনার। এছাড়া মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দলের খেলোয়াড় ও কোচদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় এবং সংঘাতের কারণে ম্যাচটি দীর্ঘদিন ধরে স্প্যানিশ ফুটবলের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে আছে।

এবার সেই মরিনহোকেই আবারও স্বাগত জানাতে প্রস্তুত বার্সেলোনা— শহর ও ক্লাব, দুই অর্থেই। তবে প্রতিপক্ষের ডাগআউটে তার উপস্থিতি কাতালান সমর্থকদের কাছে পুরোনো স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি বাড়িয়ে দিচ্ছে ম্যাচের উত্তাপ।