https://www.voiceofpeople24.com/

5443

sports

চুক্তি নবায়ন করতে রাজি স্কালোনি

প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬ ১৪:৪১

 

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি হতে যাচ্ছে তার সঙ্গে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম সুপারদেপোরের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনির সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করবে এএফএ। তবে দুই পক্ষের সম্মতি থাকলে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত করা যাবে।