https://www.voiceofpeople24.com/
5441
international
প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৬ ১১:০৯
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবে কর্মরত কয়েকজন মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক হামলায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবে শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।