https://www.voiceofpeople24.com/

5431

sylhet

দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন 

প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬ ২০:৪৫

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক ও চোরাচালান বিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এম এ মোতালিব ভূইয়াকে হত্যা চেষ্টায় কুপিয়ে জখম করার ঘটনায় মাদক সম্রাট আহাদ ভুইঁয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আজ  মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত মাদক সম্রাট আহাদ ভুইঁয়ার বিরুদ্ধে  ইতিপূর্বে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোতালেব ভুঁইয়াকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো আহাদ ভুইঁয়া। এরই জেরে সোমবার (১৮ অক্টোবর) সন্ধারাতে কথিত আহাদ ভুইঁয়া সাংবাদিক মোতালেব ভুঁইয়ার অফিসে ঢুকে মধ্যযুগীয় কায়দায় তাকে কুপিয়ে রক্তাক্ত জখমি করে। এসময় গণপিটুনি দিয়ে তাকে পুলিশে দেন স্থানীয়রা। অপরদিকে আহত সাংবাদিক মোতালিব ভূইয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 

বক্তারা  আরো বলেন, সাংবাদিক মোতালিব ভূইয়াকে হামলাকারী মাদক সম্রাট আহাদ ভুইঁয়ার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দিতে আমরা বাধ্য হবো।’

 

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মাসুম হেলাল, ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান, সাংবাদিক হাবিবুল্লাহ হেলালী, এম এ করিম লিলু, সোহেল মিয়া, সানুর ওয়াদুদ সাগর, মুফতি আবু তাহের মিসবাহ, আহত মোতালেব ভুঁইয়ার ছেলে সিজান ভুইঁয়া, বিএনপি নেতা এরশাদুর রহমান মেম্বার, শাহাবুদ্দীন সিহাব প্রমুখ। 

 

এসময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বজলুর রহমান, আলাউদ্দিন, এনামুল কবির মুন্না, শাহ মাসুক নাইম, হারুন অর রশীদ, আক্তার হোসেন সুমন, আবু বক্কর,  ফারুক মিয়া, মাসুদ রানা সোহাগ, মারুফ খন্দকার, রফিকুল ইসলাম, নুর মুহাম্মদ, এম এ শাকুর সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। #