https://www.voiceofpeople24.com/

5520

international

সৌদি আরব ও কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই বাংলাদেশির

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬ ১৯:৪৭

 

 

সৌদি আরবের রিয়াদে এবং কুয়েতের আদান এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। জানা যায়, কুয়েতের আদান এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি ডেলিভারি কর্মীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুরুতর আহত অবস্থায় আদান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

 

নিরাপত্তা সূত্র জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকর্মীরা আশঙ্কাজনক অবস্থায় ওই বাংলাদেশি মোটরবাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তার পাশে একটি বাড়ির সামনে পার্ক করে রাখা আরও দুটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে জড়িত একটি গাড়ির চালক কুয়েতি নাগরিক। তিনি মাথায় সামান্য আঘাত পেয়েছেন।

 

নিহত প্রবাসীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। এ দিকে সৌদি আরবের রিয়াদে রাস্তাপারারের সময় মুক্তারগাও মোল্লা বাড়ির মাওলানা ইমাম উদ্দিন সুজন (৪৭) নামের এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।  জানা গেছে, সুজন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় তিনি দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান।