https://www.voiceofpeople24.com/
5518
politics
প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৬ ১৩:২০
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন মির্জা ফয়সল আমীন। তবে এই ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ দলটির।
আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন নির্বাচোনে মির্জা ফয়সল আমীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন।
দেলোয়ার হোসেন বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। মাঠে ভোটার নেই, কিন্তু ফলাফলের শতাংশ তাদের মতো করে দেখানো হয়েছে।
তিনি বলেন, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে পারবে না বলে হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্রে খুব বেশি ভোটার উপস্থিতি ছিল না। পরে জোরপূর্বক ও টাকা দিয়ে ধানের শিষে ভোট দিতে বাধ্য করা হয়েছে।