https://www.voiceofpeople24.com/

5022

national

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়লো

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০৪

 

 

তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকেরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘেœ পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সে পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

আজ শুক্রবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পাবলিক হলেরফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বরাদ্দ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়ে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত পড়াশোনার সুবিধার জন্য আলাদা একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের সমস্যা সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। শিগগিরই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু জিপিএ- বা ভালো ফলাফল অর্জন করলেই হবে না, মানবিক আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পরিবার, শিক্ষক দেশের প্রতি শ্রদ্ধাশীল থেকে নৈতিকতার চর্চা করতে হবে। তাহলেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।

তৃণমূলের যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে মাঠের আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

পাশাপাশি অনলাইন টেলিভিশনে চীনা আরবি ভাষা শেখানোর বিশেষ কার্যক্রম চালু করা হচ্ছে বলে উল্লেখ করেন।