https://www.voiceofpeople24.com/
5175
press-release
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৯
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (জনবীমা)'র মরণোত্তর দাবীর চেক বিতরণ
ও এক দোয়া মাহফিলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জৈন্তাপুর ট্রাক চালক শ্রমিক উপ-কমিটির অফিসে এই দোয়া মাহফিল ও চেক বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (পিএলসি)'র জোন প্রধান মো: নাছির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউপি সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুন-উর রশিদ সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা খোরশেদা বেগম, সমাজসেবী ও প্রস্তাবিত জৈন্তাপুর পৌরসভার কাউন্সিলার পদপ্রার্থী দেলােয়ার হোসেন, জৈন্তাপুর ট্রাক চালক শ্রমিক উপ-কমিটির সহ-সভাপতি আরব আলী, জৈন্তাপুর মানবাধিকার সংস্থার সভাপতি আবুল খায়ের, জনবীমার জৈন্তাপুর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ, ব্রাঞ্চ ম্যানেজার রোজিনা আক্তার, বিষ্ণু পদ দাস, ডেক্স কর্মকর্তা শফিকুর রহমান, ছাত্রনেতা জুবায়ের আহমদ।
সভায় বক্তারা বলেন,জীবন বীমা ব্যক্তি ও সমাজ উন্নয়নে অনেক অবদান রাখছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে জৈন্তাপুর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (জনবীমা) মরনোত্তর চেক প্রদান করেছে । সঠিক সময়ে চেক প্রদান করায় জনবীমা'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
অনুষ্ঠানে নিহত ট্রাক শ্রমিক জামাল উদ্দিনের পরিবারের নিকট ২ লাখ, ৪৮ হাজার ৪ শত টাকা সহ
মোট ৬ লাখ ১১ হাজার ৯শত ১১টাকা স্থানীয় ১১জন গ্রাহকের মধ্যে এসব দাবি পরিশোধের চেক প্রদান করা হয়েছে।