https://www.voiceofpeople24.com/

4304

press-release

আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেটের ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রকাশিত : ১৮ জানুয়ারী ২০২৬ ২৩:১২

আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেট-এর উদ্যোগে ১১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী এ মাহফিল আলমপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অত্র জামিয়ার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মাহফুজুর রহমান হুসাইনী এর পরিচালনায়, আলমপুর জামিয়া ইসলামিয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল আল্লামা শায়খ হাফিজ মজদুদ্দিন আহমদ, আলহাজ্ব শফিকুর রহমান, হাজী মো: খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুল মতিন, ফয়ছল আহমদ। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আনিসুর রহমান আশরাফি কুমিল্লা, প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন মুফতি ইউসুফ বিন ইকবাল  বি-বাড়িয়া।
এছাড়াও ওয়াজ নসিহত পেশ করেন
হাফিজ মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জী, 
মুফতি ওয়ালি উদ্দিন রাশিদি ঢাকা,
মাওলানা মতিউর রহমান শাবিপ্রবি, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ মাওলানা ইসমাইল বিন শফিক ও হাফিজ মাওলানা সালমান আহমদ খান সহ প্রমুখ। 

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মাহফিলে দূরদূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।