https://www.voiceofpeople24.com/

5333

politics

বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন

প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৬ ১৯:২৭

 

শেখ হাসিনার দেশে ফেরা তো দূরের কথা, তার মরদেহ বাংলাদেশে এলে তা দাফন করার মতো সাহসও আওয়ামী লীগের কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বারুনাতৈল কবরস্থানে জুলাই আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি এসব কথা বলেন।

এ সময় রাশেদ খাঁন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার খবর প্রচার করা হচ্ছে। তবে, এমন অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।