https://www.voiceofpeople24.com/

5360

whole-country

মায়ের দায়িত্ব নিলেন সেই গ্রাম পুলিশ সদস্য

প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬ ১৭:১৯

 

পাবনার সাঁথিয়া উপজেলার গ্রাম পুলিশ সদস্য সাগর হোসেন অবশেষে মায়ের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। আদালতের নির্দেশনায় মায়ের ভরণপোষণসহ সার্বিক দায়িত্ব গ্রহণ করেন তিনি। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে মায়ের কাছে ক্ষমা চেয়েছেন সাগর।

রোববার (১১ অক্টোবর) পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি আদালতে মা ও ছেলের বক্তব্য শোনার পর তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। পরে সাগর হোসেন মায়ের ভরণপোষণ ও দেখাশোনার দায়িত্ব পালনে সম্মত হন। সাগর হোসেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ সদস্য।

এর আগে, গত ৮ অক্টোবর সাগর ও তাঁর মায়ের ভরণপোষণ ও দায়িত্ব পালন সংক্রান্ত একটি পারিবারিক বিরোধের শুনানি হয় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। ওই শুনানিতে নির্বাহী কর্মকর্তা ছেলে সাগরকে মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বুঝিয়ে দেন। সে সময় সাগর মায়ের খরচ বহন করতে পারবেন বলে জানালেও তাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানান।