https://www.voiceofpeople24.com/

5356

economy

দেশে তিন মাসে বিদেশি ঋণ ৪০৫ কোটি ডলারে

প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬ ১২:৩৩

 

দেশে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত জুন পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ১১৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ লাখ ১৪ হাজার কোটি টাকার বেশি। গত তিন মাসে ঋণ বেড়েছে ৪০৫ কোটি ডলার। এ সময়ে বেসরকারি খাতে কমলেও সরকারি ঋণ বেড়েছে। এর আগে বিদেশি ঋণের সর্বোচ্চ স্থিতি ছিল গত বছরের জুনে ১১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের তুলনায় জুনে সরকারি খাতে ৪১৯ কোটি ডলার বিদেশি ঋণ বেড়ে ৯ হাজার ৫১০ কোটি ডলার হয়েছে। গত বছরের জুনে যা ৯ হাজার ৩৭৪ কোটি ডলার ছিল। আর গত ডিসেম্বরে ছিল ৯ হাজার ৩৪৬ কোটি ডলার। অন্যদিকে, গত মার্চের তুলনায় বেসরকারি খাতে ১৪ কোটি ডলার কমে জুনে এক হাজার ৯৮৮ কোটি ডলারে নেমেছে। বেসরকারি খাতের এ ঋণ

গত ডিসেম্বরের তুলনায়ও কম। ওই সময়ে ঋণ স্থিতি ছিল দুই হাজার ছয় কোটি ডলার। আর গত বছরের জুনে ছিল এক হাজার ৯৮৪ কোটি ডলার।