https://www.voiceofpeople24.com/

5349

politics

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৬ ১৬:২৯

 

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে। ঢাকায় জানাজা শেষে তার মরদেহ চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আজ রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে রোটনের মরদেহ দেশে আনা হয়। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান এ তথ্য জানান। রোটনের স্ত্রী আরেফা সুলতানা মরদেহ গ্রহণ করেন।

এর আগে ১০ অক্টোবর সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে মারা যান রোটন।