https://www.voiceofpeople24.com/
5250
sylhet
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬
সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিন আর নেই। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক তুহিনুল হক তুহিন সিলেট মহানগরের সাদারপাড়ার আল-আমিন আবাসিক এলাকার এ ব্লকের ১৮ নম্বর বাসার মৃত নুরুল হকের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৭ বছর। তিনি গত কয়েক বছর ধরে কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। িমরহুমের জানাযার নামাজ আজ বাদ জোহর সাদারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
বাংলা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য তরুণ সাংবাদিক তুহিনুল হক তুহিনের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি
আজ বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তুহিনুল হক তুহিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল প্রয়াণে সিলেটের সাংবাদিক অঙ্গনসহ সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এক শোক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "তরুণ ও মেধাবী সাংবাদিক তুহিনুল হক তুহিনের অকাল চলে যাওয়া সিলেট অঞ্চলের সাংবাদিকতার জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন। তার মতো একজন সম্ভাবনাময় সাংবাদিকের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।"