https://www.voiceofpeople24.com/
5249
international
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:০২
বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ ২০টি দেশের পণ্যে এ সুবিধা দেওয়া হয়েছে।
প্রতিতবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী, বিরল রোগ, বন্ধ্যত্বের চিকিৎসা, কোষভিত্তিক থেরাপি ও জিন থেরাপির ওষুধ শূন্য শুল্কের আওতায় থাকবে। এসব ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদানও এ সুবিধা পাবে।
বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারা অনুযায়ী ওষুধ এবং ওষুধের কাঁচামালের আমদানি সমন্বয়ের জন্য ট্রাম্পের এপ্রিল মাসের ঘোষণার বাস্তবায়নের অংশ হিসেবেই এই ছাড়গুলো দেওয়া হয়েছে। এই ঘোষণাপত্রে নির্দিষ্ট পেটেন্টকৃত ঔষধ ও কাঁচামালের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হয়েছে। এ শুল্ক ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তবে নির্দিষ্ট কিছু পেটেন্ট করা ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি চলছে।
বিজ্ঞপ্তিতে মূল ঘোষণাপত্রটিতে বেশ কিছু প্রযুক্তিগত সংশোধনও করা হয়েছে, যার মধ্যে রয়েছে ‘জেনেরিক ঔষধ সামগ্রী’র সংজ্ঞা সংশোধন করে বিশেষভাবে পেটেন্টবিহীন পশু স্বাস্থ্য পণ্যগুলোকে অন্তর্ভুক্ত করা।
বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি দেশ এই সুযোগ পাবে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।