https://www.voiceofpeople24.com/

5469

international

মুসলিমবিদ্বেষের নিন্দা জানালেন বিল ক্লিনটন

প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৬ ২১:০১

 

 

 

মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা ও বৈষম্যের শিকার করার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মুসলমান হওয়ার কারণে মানুষকে অপমানিত হতে দেখাটা ক্লান্তিকর বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে পবিত্র কোরআনের সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত উদ্ধৃত করে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, পরিচিতি ও বোঝাপড়া বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট।

ফ্লোরিডার কোনোনিয়া ওয়ারশিপ সেন্টারে ‘মাল্টিপল ফেইথস, ওয়ান ফ্লোরিডা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিল ক্লিনটন এসব কথা বলেন।

তিনি বলেন, মুসলমান হওয়ার কারণে মুসলমানদের হেয় করা হচ্ছে—এটা দেখে আমি ক্লান্ত।

বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও বোঝাপড়ার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে কোরআনের সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতের প্রসঙ্গ উল্লেখ করেন ক্লিনটন। ওই আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহ মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে সৃষ্টি করেছেন, যাতে তারা পরস্পরকে চিনতে পারে। আয়াতটির বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিভেদের কারণ না বানিয়ে একে অপরকে জানার ও বোঝার ওপর গুরুত্ব দেন।

ক্লিনটনের মতে, মানুষের ধর্মীয় পরিচয় বা বিশ্বাসের পার্থক্যকে কেন্দ্র করে কাউকে হেয় করা উচিত নয়। বরং ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা প্রয়োজন।

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষের মূল্যায়নের বিরোধিতা করে তিনি বলেন,  প্রতিটি ধর্মেই খারাপ মানুষ রয়েছে, কারণ আমরা সবাই ত্রুটিপূর্ণ মানুষ। তার এ বক্তব্যে কোনও নির্দিষ্ট ধর্মের অনুসারীদের সামগ্রিকভাবে নেতিবাচকভাবে বিবেচনা না করে ব্যক্তির আচরণ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে বিচার করার বার্তা উঠে এসেছে।