https://www.voiceofpeople24.com/

5490

exclusive

ডা: এস.এম.আসাদুজ্জামান জুয়েল

দুর্বলের সহায়তা, জুলুমের প্রতিকার  এবং নৈতিকতার শিক্ষাই রাজনীতি  

প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬ ২৩:১৪


প্রতিটি ক্ষেত্রেই শিক্ষা ছাড়া জীবন অচল। শিক্ষার মধ্যে নানা ধরনের শিক্ষা রয়েছে। ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষা গ্রহণ এবং প্রদান জরুরি। পাশাপাশি বিদ্যায়াতনের পুঁথিগত শিক্ষা, সামাজিক ও পারিবারিক শিক্ষা মিলেই জীবনের ভিত্তি গড়ে ওঠে। তবে শিশু মনে পরিবারের ঐতিহ্যগত আচরণ, ম্যানার এন্ড এটিকেটের অবাধ প্রচলন স্থায়ী নৈতিকতার জন্ম দেয়। যেটি শিক্ষালয়ের নৈতিক শিক্ষার সংযোগকে বর্ধিত করে এবং পরবর্তীতে সমাজ ও জাতি তার সুফল ভোগ করে। অনেক উদাহরণের মধ্যে যদি একটার দিকে তাকাই, যেমন-কোনো পরিবারে গোয়ালা যদি তাঁর ছোট শিশুকে নিয়ে (যে শিশু অন্তত: বুঝতে জানে) দুধে পানি মিশিয়ে প্রতিদিন তা বিক্রি করে লাভবান হয়, অবুঝ শিশুটির মনে দেখা যায় পরবর্তীতে এই দুর্বৃত্তায়ন প্রবৃত্তির প্রকাশ ঘটবেই (ব্যতিক্রম ছাড়া) আবার যদি কোনো পিতা তাঁর সৎ উপার্জনের অর্থে পরিবারকে সমাজকে মোটামুটি চলার মতো চালিয়ে নেন, তাঁর সন্তান অব্যশই সমাজে পিতার চেয়ে বেশি সম্মানীয় ও উপার্জনক্রম হবেই (ব্যতিক্রম ছাড়া)। এতো গেলো নীতি-নৈতিকতার একাংশ। নানা ক্ষেত্রেই নৈতিকতার সরব উপস্থিতির কারণে নিজেকে উচ্চাসনে নেয়া যায় । যেমনটি বলা যায়, দুর্বলের পাশে দাঁড়ানো, সহায়তা করা, অর্থ সাহায্য দিতে না পারলেও উপদেশ (সদুপদেশ), সাহস দিয়ে সহায়তাদান, জুলুমবাজদের অত্যাচার প্রতিহত করে ঈমানী দায়িত্ব পালন করা এবং স্বীয় সমাজ সংস্কার, রাজনীতি, পেশা ও কর্মে নৈতিকতাকে স্থায়ী ঠাঁই দেয়া। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যাই বলুন না কেনো বড় বড় পেশার নেতা হচ্ছে রাজনীতি, পেশা-রাজনীতি বিশ্লেষকরাই এটা বলেন। পাক-ভারতসহ মহাদেশে শতভাগ, সহ¯্রভাগ সত্য বলে জ্ঞানী-গুণীজন এটি মেনে নন। ভেবে দেখা যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কৃষিবিদ, উকিল, ব্যারিস্টার হতে গাদাগাদা এবং পাঁড় পাঠক সেজে বই পড়তে হয়। আর রাজনীতিবিদ হতে হলে স্বাক্ষরজ্ঞান হলেই চলে। কোনো কোনো ক্ষেত্রে স্ব-শিক্ষিত হলেও চলে। এতে কিন্তু রাজনীবিদ ভাই বন্ধুদের হেয় করার ছলে বলা হচ্ছে না, এটিই নির্বাচনী বিধিমালার নিয়ম। অপরদিকে, এইসব রাজনীতিবিদদের নীতি-নির্দেশনা অনুসারেই কিন্তু দেশ, বিশ^ এবং অন্যান্য জ্ঞানী-গুণী পেশাজীবীদের জীবিকা চলে। কেননা, জ্ঞান শুধু পুঁথিগত বিদ্যাতেই সীমাবদ্ধ নয়, চেষ্টা, অধ্যবসায়, সততা, একনিষ্ঠতা, অন্যায়ের প্রতি আপোসহীনতা অনুকরণ-অনুসরণ, সূধীজনদের উপদেশ গ্রহণ মানবতাবোধ, প্রতিশ্রুতি পালন এবং সর্বোপরি ¯্রষ্টার অসীম কৃপার সমাহার। স¤্রাট আকবরের জীবনী, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিশে^ অনেকেই পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে জনতার দাবিকে আমলে নিয়ে, দুর্বলের সহায়তা করে জলুমবাজদের প্রতিহত করে, নৈতিকার প্রশ্নে শতভাগ নীতিবান থেকে বরণীয় রাজনীতিবিদ হয়েছেন। আর এটিই রাজনীতির মূল  শিক্ষা যেটি পুঁথিগত বিদ্যার্জনে সম্ভব নয়। সুতরাং রাজনীতির শিক্ষাই হচ্ছে নৈতিকতা শিক্ষা। 
লেখক: চিকিৎসক ও সাংবাদিক।