https://www.voiceofpeople24.com/

4951

sylhet

সিলেট

পরিকল্পিত নগর উন্নয়নে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু

প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬ ১৫:২০

পরিকল্পিত নগর উন্নয়নে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু

পরিকল্পিত নগরায়ণ, সুষম অবকাঠামো উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর নাইওয়ারপুলে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। পরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পরিকল্পিত নকশা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে সিলেটের উন্নয়নকে আরও ত্বরান্বিত করাই হবে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের মূল লক্ষ্য।

তিনি বলেন, নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় নিশ্চিত করা এবং ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সিউক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং গোলজার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সংসদ সদস্য তাহসিনা রূশদী লুনা (সিলেট-২), এম এ মালিক (সিলেট-৩) এবং অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (সিলেট-৬)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, এসএমপি পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এবং জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম।

এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।