https://www.voiceofpeople24.com/
4948
entertainment
প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬ ১৬:৫৪
জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর পরীক্ষায় এটি ‘হাই-গ্রেড কার্সিনোমা’ হিসেবে শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান তিনি। সেখানে সামিয়া বলেন, পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রথমবার কেমোথেরাপি নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারকার অভিজ্ঞতা তাই তাঁর কাছে ভিন্ন।
কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে—চিকিৎসকের কাছ থেকে এমনটা জানার পরও ভেঙে পড়েননি সামিয়া। বরং আগেভাগেই চুল ছোট করে নতুন হেয়ারস্টাইল নিয়েছেন। নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে জানিয়েছেন, জীবনের কঠিন সময়টাকেও ইতিবাচকভাবে গ্রহণ করতে চান তিনি।
নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে সামিয়া লিখেছেন, কেমোর কারণে চুল পড়ে যেতে পারে জেনে বিষয়টি নিয়ে মন খারাপ না করে তিনি তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই; সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই গুরুত্বপূর্ণ। তাই নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করেছেন এবং নতুন লুকটি উদ্যাপন করে নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন।
ক্যানসারের চিকিৎসার শারীরিক ও মানসিক কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, যারা এই পথ পাড়ি দিয়েছেন, তারাই জানেন এই লড়াই কতটা কঠিন। নিজের কাছের কোনো মানুষকে যেন কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শেষে সবার কাছে দোয়া চেয়ে সামিয়া আফরিন বলেন, আল্লাহ যেন তাঁর চিকিৎসার পথ সহজ করে দেন, আগেরবারের মতো এবারও যেন শক্তি ধরে রাখতে পারেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।