https://www.voiceofpeople24.com/

4860

sylhet

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬ ১২:১৩

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম-সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ১২৪ জন সন্দেহভাজন এবং ৬ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন।

এ সময়ে নতুন করে ২৫ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ৯৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম আক্রান্ত ২৮৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে—১৪৮ জন। আর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭০ জন।

নিহত দুই শিশু হলো—সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাকারিয়ার পাঁচ মাস বয়সী মেয়ে রাইসা এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কামাল মিয়ার ছয় মাস বয়সী শিশু আয়াত। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।