https://www.voiceofpeople24.com/
4844
sylhet
বিশ্বনাথের ৫৫ বছর বয়সী ব্যক্তি হাসপাতালে আইসোলেশনে
প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬ ১০:৩১
স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। সেখানে এনজিওগ্রাম করার আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁর ‘র্যাপিড অ্যান্টিজেন টেস্ট’ করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ ফল আসে।
এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে দ্রুত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তাঁকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সিলেটে সর্বশেষ ২০২৫ সালের ১৫ জুন দুজন কোভিড রোগী শনাক্ত হয়েছিলেন। এরপর দীর্ঘ ১৪ মাসে জেলায় নতুন করে কোনো করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি।
দীর্ঘ বিরতির পর সিলেটে নতুন করে করোনা শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগ বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।