https://www.voiceofpeople24.com/
4843
national
জাতীয়
প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬ ১০:২৯
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে।
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং সবশেষে YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে:
SSC DHA ROLL YEAR
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের জন্য:
SSC MAD ROLL YEAR
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য:
SSC TEC ROLL YEAR
প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে।
চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে।
এবার সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখের বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিল ৩ লাখের বেশি। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী।
দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা কেন্দ্র ছিল ঢাকা বোর্ডে—৫১০টি। আর সবচেয়ে কম কেন্দ্র ছিল ময়মনসিংহ বোর্ডে—১৮৮টি। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৪২টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।