https://www.voiceofpeople24.com/
4946
politics
প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬ ১৪:০২
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা প্রার্থীদের বিষয়ে সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য ব্যক্তিকে সমর্থন দেবেন। কারণ এবারের নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না।
দলের নেতা-কর্মীদের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের মধ্যে কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। তবে ৫ আগস্টের পর দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই কেউ যেন অনৈতিক কর্মকাণ্ডে না জড়ান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলকে সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনা করাই এখন প্রধান দায়িত্ব। নেতা-কর্মীদের সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি তাদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থাকতে হবে।
তিনি বলেন, নেতা-কর্মীরা জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ কমে যাবে।
রিজভী আরও বলেন, জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কর্মকাণ্ড করবে না। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যে কাজ করেছেন, সেগুলোই বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন কর্মসূচি বাস্তবায়ন করছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।