https://www.voiceofpeople24.com/

4968

whole-country

‘দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম’: যুবদল নেতা নয়ন

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬ ১১:১২

গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। নিজের দুইটি ফোনে চার্জ থাকা থেকেই বিদ্যুতের ঘাটতি কমেছে বলে ধারণা করা যায়—এমন মন্তব্যও করেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে।’

তিনি আরও বলেন, গ্রামে আসার পর বড় ধরনের বিদ্যুৎ সংকটের মুখে পড়তে হয়নি তাঁকে। তাঁর ভাষ্য, ‘আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি তা সব ইউনিয়নেই সারা জীবন জন্মের পর থেকে দেখছি—এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টার লোডশেডিংই পেয়েছি।’

বর্তমানে এলাকায় বিদ্যুতের বড় ধরনের সংকট বা আহামরি কোনো ভোগান্তি নেই বলেও দাবি করেন এই যুবদল নেতা।