https://www.voiceofpeople24.com/
5289
sports
প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬ ১৩:৫৪
ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ করা অর্থের মাধ্যমে ভাতা প্রদান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি রেলপথ, বিমান ও সড়কপথে ক্রীড়াবিদদের বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।