https://www.voiceofpeople24.com/
5288
whole-country
প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬ ১৩:৪৬
গত পাঁচ বছর ধরে নিজের হাতে তৈরি করা একটি কবরের পাশে বসেই জীবনের শেষ দিনগুলোর প্রহর গুনছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম নামে এক বৃদ্ধ। প্রতিদিন নিয়ম করে তিনি নিজের এই কবরের যত্ন নেন। ধুলোবালি জমলে নিজ হাতে পরিষ্কার করেন। শুধু নিজের জন্যই নয়, মৃত্যুর পর স্ত্রী যেন পাশে ঠাঁই পান, সে জন্য স্ত্রীর জন্যও পাশাপাশি আরেকটি কবর খুঁড়ে রেখেছেন তিনি। আত্মীয়স্বজনদের কাছে তার শেষ আকুতি, মৃত্যুর পর যেন দুজনকে পাশাপাশি দাফন করা হয়।
এমনকি মৃত্যুর পর যেন কারও ওপর বোঝা হতে না হয়, সে জন্য জীবিত অবস্থাতেই নিজের কুলখানি, চল্লিশা ও দোয়া মাহফিলের মতো ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে রেখেছেন তিনি।