https://www.voiceofpeople24.com/

5128

sylhet

নবীগঞ্জে চুরি-ছিনতাইয়ের একাধিক মামলার আসামি রাজন গ্রেফতার

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০০

 

 

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে সংবাদদাতা : নবীগঞ্জে চুরি ও ছিনতাইয়ের প্রায় হাফ ডজন মামলার আসামি রাজন মিয়া (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে নবীগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে কানাইপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রাজন মিয়া কানাইপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ প্রায় হাফ ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন রাজন মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে থাকা মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।