https://www.voiceofpeople24.com/

5286

politics

আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন : ডা. শফিকুর রহমান

প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬ ১২:১০

 

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  আজ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য কনেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।