https://www.voiceofpeople24.com/

5278

politics

পদত্যাগ করা ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা

প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬ ১২:২২

 

ফেরদৌসি আহমেদ মিষ্টির সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। সংরক্ষিত নারী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ওই আসনে নতুন সদস্য মনোনীত করতে হবে। এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করেছে। 

  গত ২৪ সেপ্টম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি বিরুদ্ধে। সংরক্ষিত নারী আসনের এমপিকে নিয়ে যখন সমালোচনার ঝড় তখন প্রধানমন্ত্রী নির্দেশ দেন পদত্যাগের।  

 এরপর বৃহস্পতিবার দুপুরে সংসদে আসেন মিষ্টি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি।