https://www.voiceofpeople24.com/

5274

international

ইউরোপ মজুত থাকা ডিজেল ছাড়তে সম্মত হয়েছে: ট্রাম্প

প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬ ১১:৩৪

 

 

ইউরোপে মজুত থাকা বিপুল পরিমাণ ডিজেল তেল বাজারে ছাড়ার বিষয়ে সম্মতি মিলেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জ্বালানির বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং মজুত ডিজেল ছাড়ার কার্যক্রম দ্রুত শুরু হবে।
ইউরোপ বিপুল পরিমাণে সংরক্ষিত ডিজেল তেল ছেড়ে দিতে সম্মত হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। একই সঙ্গে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো বলেও মন্তব্য করেন তিনি।


ট্রাম্প বলেন, ইউরোপের হাতে প্রচুর পরিমাণ ডিজেল মজুত রয়েছে। এসব মজুতের একটি অংশ বাজারে এলে জ্বালানির সরবরাহ বাড়বে এবং দাম কমাতে তা সহায়ক হতে পারে।


ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি আসলে কখনোই আলোচনার মধ্যে ছিল না। ইউরোপ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।


এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, জ্বালানির দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে তাদের সংরক্ষিত ডিজেলের কিছু অংশ বাজারে ছাড়ার আহ্বান জানাতে পারেন তিনি।


বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও অস্থিরতার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য এলো।